কোভিড-১৯ প্রতিযুদ্ধে শুরু বাংলাদেশ চ্যালেঞ্জ

৮ এপ্রিল, ২০২০ ১৭:৫০  
কোভিড-১৯ প্রতিযুদ্ধে গুগল ম্যাপস ও ওপেন স্ট্রিট ম্যাপকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে যাচ্ছে বাংলাদেশ। ঘরে বসেই তরুণদের অংশগ্রহণের মধ্যে শুরু হচ্ছে নতুন এই যুদ্ধ। এজন্য খোলা হয়েছে নতুন একটি প্লটফর্ম ‘বাংলাদেশ চ্যালেঞ্জ’। এই ডোমেইনে প্রবেশ করে ঘরে বসেই রাজধানী ঢাকার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের ভার্চুয়াল ম্যাপ আপডেট করতে পারবেন যে কেউ।  এর ফলে কোথায় হাসপাতাল, ঔষধের দোকান বা চিকিৎসা সেবা মিলবে তা সহজেই মিলবে। প্রত্যন্ত অঞ্চলেও মোবাইল ফোনের লোকেশন অন করে সহজেই নির্দিষ্ট গন্তব্যে পণ্য পৌঁছে দেয়া যাবে। জানা যাবে ক্যাশআট বা মোবাইল রিচার্জ করা যাবে কোথা থেকে। কিংবা সেবা প্রপ্তির সময়।  খোঁজ জানা যবে আইসিইউ বা আইসোলেশন সেন্টারের। বাংলাদেশ চ্যলেঞ্জ ডটকম এবং করোনা ডটগভ ডটবিডি ডোমেইনে ম্যাপ আপডেটের এই চ্যালেঞ্জ চলবে  আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।  ইউএনডিপি এবং গ্রামীণফোনের সহায়তায় এই চ্যালঞ্জের ডাক দিয়েছে আইসিটি বিভাগের এটুআই প্রকল্প। বুধবার (৮ এপ্রিল) অনলাইন সংবাদ সম্মেলনে চ্যালেঞ্জের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এটুআই পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী, গ্রামীণফোন সিইও ইয়াসির আজমান, প্রেনিউর ল্যাব প্রতিষ্ঠাতা ও সিইও আরিফ নেজামি প্রমুখ এই সম্মেলনে বক্তব্য রাখেন।